মূল লেখায় যান

রিফান্ড পলিসি ঠিক করুন

রিফান্ড পলিসি বলে দেয় ক্রেতা টাকা ফেরত চাইতে পারবে কি না, কত দিন পর্যন্ত, কত টাকা পাবে, আর কেনার আগে তাকে কী জানানো হবে। পলিসি একবার লিখে যত কোর্সে খুশি ব্যবহার করুন, বা সব কোর্সের ডিফল্ট করে দিন। যতক্ষণ না করছেন, ততক্ষণ কোনো কিছুর জন্যই রিফান্ড চাওয়া যায় না, আর ক্রেতা কোনো গ্যারান্টিও দেখে না।

এই ভিডিওতে · ২:৪৬

ভিডিওর কথাগুলো পড়ুন

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ
  • কে করতে পারবেন: একাডেমির মালিক আর অ্যাডমিন।
  • পলিসি কী করে না: পলিসি কখনো টাকা পাঠায় না। রিফান্ড অ্যাপ্রুভ হলে, সেটা আপনি করুন বা পলিসি নিজে করুক, টাকাটা আপনাকেই পাঠিয়ে রেকর্ড করতে হয়। দেখুন রিফান্ড কেস যেভাবে সামলাবেন।
  • যা আগেই বিক্রি হয়েছে, তার শর্ত বদলায় না। প্রতিটা কেনা যে পলিসিতে বিক্রি হয়েছিল, সেটাই ধরে রাখে। পলিসি বদলালে বা কোর্সে অন্য পলিসি দিলে শুধু এরপরের বিক্রিতে খাটে।

পলিসিগুলো কোথায় থাকে

“পলিসিগুলো কোথায় থাকে” অংশ

সাইডবারে Finance → Checkout & refunds খুলুন, তারপর Refund policies ট্যাবে যান।

Checkout & refunds-এর Refund policies ট্যাব: Org defaults, সবগুলো No refunds, আর নিচে Policies তালিকা ও New policy বোতাম
  1. Refund policies।
  2. Org defaults — যে আইটেম নিজের কোনো পলিসি বেছে নেয়নি, সেটা কোন পলিসি মানবে। Edit চেপে বদলান।
  3. New policy।
  1. New policy চাপুন, তারপর বেছে নিন কীসের জন্য: Courses, Digital products, Physical products বা Bundles। কোর্সের পলিসি কোর্স আর তার ব্যাচ, দুটোতেই চলে।
  2. একটা Name দিন, যে নাম ক্রেতা সহজে বুঝবে, যেমন ৭ দিনে টাকা ফেরত।
  3. তিনটা ট্যাব ভরুন: Policy, Eligibility আর Money back (নিচে দেখুন)। ডান পাশে What buyers will read-এ সাথে সাথে দেখা যায় ক্রেতা কী পড়বে।
  4. Save policy চাপুন।
কোর্সের জন্য New refund policy, Policy ট্যাব: নাম, Needs your approval, ক্রেতার জন্য নোট, আর ডানে What buyers will read
  1. Name।
  2. Can buyers request a refund?
  3. Note to buyers Optional — ক্রেতা যা পড়বে, তার সাথে যোগ হয়।
  4. What buyers will read আর This policy says — পুরো পলিসি এক জায়গায়।
অপশন ক্রেতা চাইলে কী হয়
Off — buyers can’t request one ক্রেতা চাইতেই পারে না। তবে আপনি চাইলে শিক্ষার্থীর ভর্তি থেকে নিজেই রিফান্ড কেস খুলতে পারেন।
Needs your approval প্রতিটা অনুরোধ আপনার অ্যাপ্রুভ বা রিজেক্টের অপেক্ষায় থাকে।
Approved automatically when eligible পলিসির শর্তের মধ্যে থাকা অনুরোধ সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। শুধু সিদ্ধান্তটা নিজে থেকে হয়: টাকা আপনাকেই পাঠাতে হয়। শর্তের বাইরের অনুরোধ আপনার অপেক্ষায় থাকে।

Eligibility: সময় আর ব্যবহার

“Eligibility: সময় আর ব্যবহার” অংশ
Eligibility ট্যাব: Refund window কেনার 7 দিনের মধ্যে, Usage limit 30% পর্যন্ত শেষ করা
  1. Refund window।
  2. Usage limit।

Refund window — কত দিন পর্যন্ত চাওয়া যাবে:

  • Anytime — যেকোনো সময়;
  • Within a number of days of purchase — কেনার এত দিনের মধ্যে, তারপর Days-এ দিনের সংখ্যা;
  • Until the course starts — কোর্স শুরু হওয়া পর্যন্ত;
  • Within a number of days of the course starting — কোর্স শুরুর এত দিনের মধ্যে।

Usage limit — কোর্সের কতটা ব্যবহার করা পর্যন্ত চাওয়া যাবে:

  • None — কোনো সীমা নেই;
  • Up to a maximum % completed — এত শতাংশ শেষ করা পর্যন্ত, তারপর Max % completed। শুধু কেনার পরে যা শেষ করেছে, সেটাই গোনা হয়;
  • No exam or assignment submitted — কোনো পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া পর্যন্ত।
Money back ট্যাব: Full amount minus a fee, ফি ৳200, আর Instalments-এ Refund the latest payment only
  1. Refund amount।
  2. Instalments।

Refund amount — কত টাকা ফেরত যাবে:

  • Full amount — পুরো টাকা;
  • A percentage — একটা শতাংশ, তারপর Percent;
  • Full amount minus a fee — পুরো টাকা থেকে একটা ফি বাদে, তারপর Fee;
  • Full amount minus the payment processing fee — পেমেন্ট গেটওয়ে যা কেটে রেখেছে, সেটুকু বাদে।

Instalments — কিস্তিতে কেনা কোর্সে:

  • Refund the latest payment only — সবশেষ যে পেমেন্টটা দিয়েছে, শুধু সেটা ফেরত;
  • Refund every payment made so far — এ পর্যন্ত দেওয়া সব পেমেন্ট ফেরত।

ডিফল্ট, নাকি একটা কোর্স

“ডিফল্ট, নাকি একটা কোর্স” অংশ

কোনো কিছু পলিসিটা ব্যবহার না করা পর্যন্ত সেটা কোনো কাজ করে না। দুভাবে দেওয়া যায়:

  • ডিফল্ট হিসেবে। Org defaults-এ Edit চেপে Courses-এর জন্য পলিসিটা বেছে নিন (অন্য ধরনের আইটেমের জন্যও)। যে কোর্সের নিজের পলিসি নেই, সেটা তখন এটাই মানে।
  • একটা কোর্স বা ব্যাচের জন্য। কোর্সটা খুলে Payment Plans ট্যাবে যান, তারপর Discounts & instalments খুলুন। Refund policy-তে পলিসিটা বেছে নিয়ে Save Changes চাপুন। ব্যাচে চলা কোর্সে প্রতিটা ব্যাচের জন্য আলাদা করে দেওয়া যায়।
কোর্সের Payment Plans ট্যাব: Refund policy-তে নতুন পলিসিটা বাছা, নিচে Final sale সুইচ
  1. Refund policy — Org default থাকলে ডিফল্টটাই মানে।
  2. Final sale।

Final sale চালু করলে পলিসি যা-ই বলুক, ওই কোর্সে কোনো রিফান্ডই হয় না, আর ক্রেতা চাইতেও পারে না। কোর্স তৈরি করার ফর্মেও এটা আছে।

ক্রেতা কী দেখে

“ক্রেতা কী দেখে” অংশ

পেমেন্টের আগে চেকআউটে Refund & return policy অংশে প্রতিটা আইটেমের গ্যারান্টি লেখা থাকে, যেমন Money-back guarantee within 7 days. টিক দেওয়ার কিছু নেই, শুধু পড়ে নেওয়ার জন্য।

চেকআউটের Refund & return policy অংশ: SSC Higher Math, Money-back guarantee within 7 days
  1. চেকআউটে গ্যারান্টিটা।

টাকা দেওয়ার আগে ক্রেতা গ্যারান্টিটা দুই জায়গায় দেখে: কোর্সের পেজে Buy now-এর নিচে (7-day money-back guarantee), আর চেকআউটে। পণ্য আর বান্ডেলের পেজেও একইভাবে দেখায়।

শিক্ষার্থী কীভাবে চায়, দেখুন শিক্ষার্থী যেভাবে রিফান্ড চায়।

ভর্তি ক্যানসেল করলে

“ভর্তি ক্যানসেল করলে” অংশ

কোর্সের জন্য আলাদা কোনো ক্যানসেলেশন পলিসি নেই:

  • শিক্ষার্থীকে কোর্স থেকে বাদ দিলে কোনো টাকা ফেরত যায় না। তার পেমেন্ট যেমন ছিল তেমনই থাকে।
  • রিফান্ড অ্যাপ্রুভ করলে শিক্ষার্থীর অ্যাক্সেস বন্ধ হয়ে যায়, বাকি কিস্তিও দিতে হয় না।

ক্যানসেলেশন, রিটার্ন আর রিটার্নের শিপিং শুধু ফিজিক্যাল পণ্যের জন্য; সেগুলোর পলিসিতে ব্যবহারের সীমার বদলে এই অপশনগুলো থাকে।