মূল লেখায় যান

প্রশ্ন ব্যাংক তৈরি করুন

প্রশ্ন ব্যাংক মানে আপনার একাডেমির প্রশ্নের একটা সংগ্রহ। এটা কোনো একটা কোর্সের নয়, পুরো একাডেমির। প্রশ্নগুলো একবার লিখুন। তারপর একই ব্যাংক যেকোনো কোর্সের যেকোনো লেসনে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট হিসেবে বসান। ব্যাংকে চার ধরনের প্রশ্ন রাখা যায়: এমসিকিউ, সত্য-মিথ্যা, লিখিত আর ফাইল আপলোড।

এই ভিডিওতে · ২:৪৪

ভিডিওর কথাগুলো পড়ুন

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ
  • কে করতে পারবেন: একাডেমির মালিক আর অ্যাডমিন। কোনো কোর্সে ইনস্ট্রাক্টরের Curriculum Management পারমিশন থাকলে উনিও পারবেন (নতুন ইনস্ট্রাক্টররা এটা শুরু থেকেই পান)।
  • কী লাগবে: ব্যাংকের একটা নাম আর আপনার প্রশ্নগুলো। একটা প্রশ্ন দিয়েই শুরু করতে পারেন, পরে যখন খুশি আরও যোগ করবেন।
  • সময়: নিজে টাইপ করলে প্রতিটা প্রশ্নে মোটামুটি এক মিনিট। অনেক প্রশ্ন একসাথে দিতে চাইলে একসাথে অনেক প্রশ্ন যোগ করুন দেখুন।

প্রশ্ন ব্যাংক খুলুন

“প্রশ্ন ব্যাংক খুলুন” অংশ
  1. ড্যাশবোর্ডের সাইডবারে Exams and Assignments-এ ক্লিক করুন।
  2. তারপর Question banks-এ ক্লিক করুন।
সাইডবারে “Exams and Assignments” খোলা, “Question banks” চিহ্নিত

প্রশ্ন ব্যাংকের তালিকা

“প্রশ্ন ব্যাংকের তালিকা” অংশ
Question banks পেজ: Overview, ওপরের টুলবার আর তিনটা ব্যাংক
  1. Overview — পুরো একাডেমির হিসাব: মোট কয়টা ব্যাংক, কয়টা লেসনে বসানো আর কয়টা এখনো বসানো হয়নি, মোট প্রশ্ন, মোট সাবমিশন, আর গত 30 দিনে কয়টা নতুন ব্যাংক হয়েছে। ডান পাশের চার্টে দেখা যায় কোন ব্যাংকে সবচেয়ে বেশি সাবমিশন পড়েছে, সময়ের সাথে ব্যাংক কীভাবে বেড়েছে, আর প্রশ্নসংখ্যা ধরে ব্যাংকগুলো।
  2. Courses — এক বা একাধিক কোর্স বেছে নিলে শুধু সেগুলোর লেসনে ব্যবহার হওয়া ব্যাংক দেখাবে। All courses থাকলে সব ব্যাংক দেখায়।
  3. Search — নাম ধরে ব্যাংক খুঁজুন।
  4. Show overview / Hide overview — তালিকার জন্য আরও জায়গা চাইলে ওভারভিউ লুকিয়ে রাখুন।
  5. Filter — তালিকা ছোট করুন আর সাজান (নিচে দেখুন)।
  6. New question bank — নতুন ব্যাংক বানানো শুরু করুন।
  7. একটা ব্যাংক — সারিতে ক্লিক করলে ব্যাংকটা খুলবে, সেখানে প্রশ্ন নিয়ে কাজ করবেন। প্রতিটা সারিতে দেখা যায় প্রশ্ন কয়টা, মোট Marks, কয়টা Lessons-এ ব্যবহার হয়েছে, কয়টা Submissions, আর কবে তৈরি হয়েছে। যে ব্যাংকে এখনো প্রশ্ন নেই, সেখানে No questions ব্যাজ থাকে। কলামের নামে ক্লিক করলে সেই অনুযায়ী সর্ট হয়।

ফিল্টার আর সর্ট

“ফিল্টার আর সর্ট” অংশ
Filters প্যানেল: Lesson usage, Questions, Submissions, Created আর Sort by
অপশন কী বেছে নিতে পারেন
Lesson usage Any, Used in a lesson, Not used yet। কোর্স বেছে রাখলে এটা Any-তে আটকে থাকে, কারণ তখন যে ব্যাংকগুলো দেখায় সেগুলো এমনিতেই কোনো না কোনো লেসনে ব্যবহার হচ্ছে।
Questions Any, Has questions, No questions yet।
Submissions Any, Has submissions, No submissions।
Created Any time, Last 7 days, Last 30 days, Last 90 days, This month, Last month, This year।
Sort by Last updated (শুরুতে এটাই), Date created, Name, Questions, Marks, Lesson usage বা Submissions। পাশের তীর-চিহ্নের বোতামে ক্রম উল্টে যায়।

Filter বোতামে একটা সংখ্যা দেখায়, মানে কয়টা ফিল্টার চালু আছে। Reset চাপলে সব ফিল্টার মুছে যায়।

ব্যাংক বানান

“ব্যাংক বানান” অংশ
  1. New question bank-এ ক্লিক করুন।
  2. Name-এ একটা নাম লিখুন, যেমন এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র — অধ্যায় ১ মডেল টেস্ট।
  3. Create-এ ক্লিক করুন।
New question bank উইন্ডোতে নাম লেখা
  1. Name দিতেই হবে — সর্বোচ্চ 255 অক্ষর। এমন নাম দিন, যা দেখে বোঝা যায় ব্যাংকটা কী নিয়ে। লেসনে বসালে শিক্ষার্থীরা এই নামটাই দেখতে পারে, তবে সেই লেসন আইটেমের আলাদা টাইটেল দিলে অন্য কথা।
  2. Create — নাম লিখলে তবেই বোতামটা চালু হয়। নতুন ব্যাংকটা সাথে সাথে খুলে যায়, প্রশ্ন যোগ করার জন্য তৈরি।

ব্যাংকের ভেতরে

“ব্যাংকের ভেতরে” অংশ
নতুন, ফাঁকা একটা প্রশ্ন ব্যাংক
  1. Back — ব্যাংকের তালিকায় ফিরে যান।
  2. ব্যাংকের নাম — নাম বদলাতে চাইলে তালিকা থেকে Rename ব্যবহার করুন (ব্যাংকের নাম বদল, কপি বা মুছে ফেলা দেখুন)।
  3. প্রশ্ন আর নম্বর — ব্যাংকে কয়টা প্রশ্ন, আর গ্রেডেড প্রশ্নগুলো মিলিয়ে মোট নম্বর কত।
  4. Preview — শিক্ষার্থী পুরো ব্যাংকটা যেভাবে দেখবে, সেভাবে দেখায়। অন্তত একটা প্রশ্ন থাকলে তবেই চালু হয়।
  5. Add question — প্রশ্ন যোগ করার মেনু খোলে। তালিকার নিচেও একই বোতাম আছে।
  6. Generate with AI — AI আপনার হয়ে প্রশ্ন লিখে দেয় (একসাথে অনেক প্রশ্ন যোগ করুন দেখুন)।

প্রশ্ন যোগ করা

“প্রশ্ন যোগ করা” অংশ

Add question-এ ক্লিক করে বেছে নিন কী যোগ করবেন।

Add question মেনু: প্রশ্নের ধরন আর একসাথে অনেক যোগ করার উপায়
  1. Write a question — ধরন বেছে নিন: Multiple choice, True / False, Written answer বা File upload। একটা উইন্ডো খুলবে, সেখানে প্রশ্নটা লিখুন।
  2. Add several at once — Generate with AI, অন্য ব্যাংক থেকে Clone questions, বা Import from file (Excel বা CSV)।

প্রতিটা প্রশ্ন সেভ হয় উইন্ডোর নিচের Add question বোতাম দিয়ে। প্রশ্ন সবসময় পুরোপুরি তৈরি অবস্থায় সেভ হয়। প্রশ্নটা তৈরি না হওয়া পর্যন্ত বোতামটা ধূসর থাকে, আর পাশে ছোট একটা লেখায় বলে দেয় কী বাকি, যেমন প্রশ্নের লেখা ফাঁকা।

ধরন শিক্ষার্থী উত্তর দেয় নম্বর দেয় কে
Multiple choice একটা বা কয়েকটা অপশন বেছে সঠিক উত্তরে টিক দিয়ে রাখলে LessonQ। না দিলে আপনি।
True / False True বা False বেছে সঠিক উত্তর বেছে রাখলে LessonQ। না রাখলে আপনি।
Written answer উত্তর টাইপ করে আপনি
File upload এক বা একাধিক ফাইল আপলোড করে আপনি
চারটা অপশনসহ একটা এমসিকিউ প্রশ্ন, প্রথমটায় সঠিক উত্তরের টিক
  1. Question দিতেই হবে — প্রশ্নের লেখা।
  2. Add file — প্রশ্নের সাথে শিক্ষার্থীরা যে ফাইল দেখবে, যেমন ডায়াগ্রাম বা গ্রাফ। 10টা পর্যন্ত দেওয়া যায়। ছবি, ডকুমেন্ট (PDF, Word, টেক্সট), প্রেজেন্টেশন, স্প্রেডশিট আর আর্কাইভ চলে। প্রশ্ন সেভ করার সময় ফাইলগুলো আপলোড হয়।
  3. Multiple correct — বন্ধ থাকলে শিক্ষার্থী একটা অপশন বাছবে। চালু থাকলে যে কয়টা অপশন ঠিক, সবগুলো বাছবে।
  4. Correct answer — বৃত্তে ক্লিক করে সঠিক অপশনে টিক দিন। এটা অপশনাল। সঠিক উত্তরে টিক থাকলে LessonQ নিজেই নম্বর দেয়। না থাকলে আপনি নিজে নম্বর দেবেন। টিক সরাতে আবার ক্লিক করুন।
  5. Remove option — অপশনটা মুছে দেয়। প্রশ্নে সবসময় অন্তত দুটো অপশন থাকে।
  6. Add option — আরেকটা অপশন যোগ করে।
  7. Student preview — শিক্ষার্থী প্রশ্নটা যেভাবে দেখবে, আপনি লিখতে লিখতেই সেটা দেখা যায়। অপশনগুলোর আগে A, B, C… লেখা থাকে (বাংলা সাইটে ক, খ, গ…)।

নতুন এমসিকিউ প্রশ্নে শুরুতে চারটা ফাঁকা অপশন থাকে। অন্তত দুটো লিখতে হবে। ফাঁকা রাখা অপশন সেভের সময় বাদ পড়ে যায়।

একাধিক উত্তর ঠিক হলে

“একাধিক উত্তর ঠিক হলে” অংশ

Multiple correct চালু করুন, তারপর সব সঠিক অপশনে টিক দিন। বৃত্তগুলো তখন চৌকো হয়ে যায়, আর শিক্ষার্থী দেখে Select all that apply।

Multiple correct চালু, দুটো অপশনে টিক

Multiple correct আবার বন্ধ করলে শুধু প্রথম টিক দেওয়া অপশনটা সঠিক থাকে।

ব্যাখ্যা আর সেটিংস

“ব্যাখ্যা আর সেটিংস” অংশ

সব ধরনের প্রশ্নের উইন্ডোর নিচে এগুলো থাকে।

Explanation-এর ঘর, আর Required, Graded ও Tags সেটিংস
  1. Explanation অপশনাল — উত্তরটা কেন ঠিক। পরীক্ষা বা অ্যাসাইনমেন্টে ব্যাখ্যা দেখানোর সেটিং চালু থাকলে শিক্ষার্থী রেজাল্টের সাথে এটা দেখে।
  2. Add file (ব্যাখ্যার জন্য) — ব্যাখ্যার সাথে ফাইল, যেমন পুরো সমাধান। শিক্ষার্থী শুধু ব্যাখ্যা দেখার সময়ই এগুলো দেখে।
  3. Required — শুরুতে চালু থাকে। এই প্রশ্নের উত্তর না দিলে শিক্ষার্থী পরীক্ষা শেষ করতে পারে না। তালিকায় এমন প্রশ্নে Required ব্যাজ থাকে।
  4. Graded — শুরুতে চালু, নম্বর 1। যত খুশি নম্বর দিন, 0.5 করে বাড়ানো-কমানো যায়। যে প্রশ্ন স্কোরে গোনা হবে না (যেমন মতামত জানতে চাওয়া প্রশ্ন), সেখানে Graded বন্ধ করুন। তখন প্রশ্নটার কোনো নম্বর থাকে না।
  5. Tags অপশনাল — অধ্যায় ১ বা কঠিন-এর মতো লেবেল। প্রতি প্রশ্নে 10টা পর্যন্ত, প্রতিটা 40 অক্ষর পর্যন্ত। এই ব্যাংকে আগে যে ট্যাগগুলো দিয়েছেন, সেগুলো সাজেশন হিসেবে আসে। পরে লেসনে ব্যাংকটা বসানোর সময় প্রত্যেক শিক্ষার্থীকে এলোমেলো প্রশ্ন দিতে পারবেন, যেমন প্রতিটা ট্যাগ থেকে 5টা করে।

শিক্ষার্থী কী দেখবে, মিলিয়ে নিন

“শিক্ষার্থী কী দেখবে, মিলিয়ে নিন” অংশ

Student preview-তে দুটো ট্যাব আছে। Answering দেখায় পরীক্ষা চলার সময় প্রশ্নটা কেমন লাগে। Results দেখায় পরে সে কী দেখবে।

Student preview-এর Results ট্যাব: সঠিক উত্তর আর ব্যাখ্যা
  1. Answering / Results — দুই অবস্থার মধ্যে বদলান।
  2. Correct answer — রেজাল্টে সঠিক উত্তরটা চিহ্নিত থাকে।
  3. Explanation — প্রশ্নের নিচে দেখায়।

পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের রেজাল্ট সেটিংসে অনুমতি থাকলে তবেই শিক্ষার্থী সঠিক উত্তর আর ব্যাখ্যা দেখে।

একটা সত্য-মিথ্যা প্রশ্ন, সঠিক উত্তর হিসেবে True বাছা
  1. Question দিতেই হবে — এমন একটা বক্তব্য লিখুন, যেটা শিক্ষার্থী সত্য না মিথ্যা বলে চিহ্নিত করবে।
  2. Correct answer অপশনাল — True বা False বেছে দিন, তাহলে LessonQ নিজেই নম্বর দেবে। কিছু না বাছলে আপনি নিজে নম্বর দেবেন। বাছাই সরাতে আবার ক্লিক করুন।

শিক্ষার্থী উত্তর টাইপ করে: একটা শব্দ, একটা বাক্য, বা লম্বা লেখা। নম্বর আপনি নিজে দেবেন।

একটা লিখিত প্রশ্ন: 150 শব্দের Word limit আর একটা Model answer
  1. Word limit (optional) — শিক্ষার্থী সর্বোচ্চ কত শব্দ লিখতে পারবে। ফাঁকা রাখলে কোনো সীমা নেই।
  2. Model answer অপশনাল — একটা নমুনা উত্তর, যার সাথে মিলিয়ে নম্বর দেবেন। রেজাল্টে সঠিক উত্তর দেখানোর সেটিং চালু থাকলে তবেই শিক্ষার্থী এটা দেখে।

শিক্ষার্থী ফাইল আপলোড করে উত্তর দেয়, যেমন খাতার পাতার স্ক্যান। নম্বর আপনি নিজে দেবেন।

একটা ফাইল আপলোড প্রশ্নের আপলোডের নিয়ম
  1. Total size (MB) — একজন শিক্ষার্থীর সব ফাইল মিলিয়ে সর্বোচ্চ কত বড় হতে পারবে, 1 থেকে 100 MB। শুরুতে 10 MB।
  2. Max files — শিক্ষার্থী কয়টা ফাইল দিতে পারবে। শুরুতে 1টা; 0 দিলে কোনো সীমা নেই।
  3. Allowed file types — শুরুতে শুধু PDF। আরও ধরন চালু করতে তালিকাটা খুলুন।
Allowed file types তালিকা খোলা, Documents-এর নিচে PDF-এ টিক

পুরো একটা গ্রুপে টিক দিন, অথবা গ্রুপ খুলে আলাদা আলাদা ধরনে।

গ্রুপ ধরন
Photos JPG, JPEG, PNG, GIF, WEBP, SVG, BMP, AVIF
Documents PDF, DOCX, TXT, MD
Presentations PPTX
Spreadsheets XLSX, CSV, TSV
Archives ZIP, RAR, 7Z

কোনোটাতেই টিক না থাকলে শিক্ষার্থী Any file type আপলোড করতে পারে।

প্রশ্ন এডিট করা, ক্রম বদলানো আর মুছে ফেলা

“প্রশ্ন এডিট করা, ক্রম বদলানো আর মুছে ফেলা” অংশ
পাঁচটা প্রশ্নসহ একটা ব্যাংক
  1. হ্যান্ডেল — প্রশ্নের বাঁ পাশের বিন্দু বিন্দু চিহ্নটা ধরে ওপরে-নিচে টেনে ক্রম বদলান। নতুন ক্রম সেভ হলে এক মুহূর্তের জন্য একটা টিক দেখা যায়।
  2. ক্রমিক নম্বর — ব্যাংকে প্রশ্নটার জায়গা। শিক্ষার্থী এই ক্রমেই প্রশ্ন পায়, তবে পরীক্ষায় প্রশ্ন এলোমেলো করার সেটিং চালু থাকলে অন্য কথা।
  3. Required — যেসব প্রশ্ন রিকোয়ার্ড, সেগুলোতে এটা দেখায়।
  4. প্রশ্নের ধরন।
  5. Marks — ড্যাশ (—) থাকলে প্রশ্নটা গ্রেডেড নয়।
  6. মেনু — প্রশ্নের আরও কাজ (নিচে দেখুন)।

প্রশ্ন বদলাতে সেটার ওপর ক্লিক করুন। একই উইন্ডো প্রশ্নের লেখাসহ খুলবে। যা বদলাতে চান বদলে নিয়ে Save changes চাপুন। কিছু না বদলানো পর্যন্ত বোতামটা ধূসর থাকে।

প্রশ্নের মেনু: Edit, Move up, Move down, Duplicate question আর Delete
  • Edit — প্রশ্নটা খোলে, ক্লিক করলে যেমন খোলে।
  • Move up আর Move down — এক ঘর করে সরায়, টেনে আনতে না চাইলে।
  • Duplicate question — ব্যাংকের শেষে প্রশ্নটার একটা কপি যোগ করে। যোগ করা ফাইল কপি হয় না।
  • Delete — কনফার্ম করার পর প্রশ্নটা মুছে দেয়।
Delete question কনফার্মেশন

পুরো ব্যাংকটা প্রিভিউ করুন

“পুরো ব্যাংকটা প্রিভিউ করুন” অংশ

ওপরের Preview (চোখের চিহ্ন) বোতামে ক্লিক করলে শিক্ষার্থীর মতো করে পুরো ব্যাংকটা দেখা যায়। এখানে যা-ই উত্তর দিন, কিছু সেভ হয় না।

পুরো ব্যাংকের Student preview

একসাথে অনেক প্রশ্ন যোগ করুন

“একসাথে অনেক প্রশ্ন যোগ করুন” অংশ

এগুলো Add question মেনুর Add several at once অংশে আছে:

  • Generate with AI — কয়েক লাইনের বর্ণনা থেকে (চাইলে আপনার নোট দেখে) প্রশ্ন বানিয়ে দেয়।
  • Clone questions — আপনার অন্য কোনো ব্যাংক থেকে প্রশ্ন কপি করে আনে।
  • Import from file — Excel বা CSV ফাইল থেকে একসাথে 500টা পর্যন্ত প্রশ্ন আনে।

তিনটাই ধাপে ধাপে, ভিডিওসহ দেখানো আছে দ্রুত প্রশ্ন যোগ করুন গাইডে।

ব্যাংকের নাম বদল, কপি বা মুছে ফেলা

“ব্যাংকের নাম বদল, কপি বা মুছে ফেলা” অংশ

ব্যাংকের তালিকায় ব্যাংকটার ⋮ মেনুতে ক্লিক করুন।

ব্যাংকের মেনু: Rename, Add to a lesson as exam, Add to a lesson as assignment, Where it's used, Duplicate আর Delete
  • Rename — ব্যাংকের নাম বদলায়।
  • Add to a lesson as exam আর Add to a lesson as assignment — ব্যাংকটা কোনো লেসনে বসায়। এটা পরের গাইডের বিষয়।
  • Where it’s used — কোন কোন লেসনে ব্যাংকটা আছে, তার তালিকা। কোনো লেসনে না থাকলে এটা ধূসর থাকে।
  • Duplicate — Copy of … নামে একটা নতুন ব্যাংক বানায়, প্রতিটা প্রশ্নের কপিসহ। কোন লেসনে ব্যবহার হয়েছে, শিক্ষার্থীদের অ্যাটেম্পট আর যোগ করা ফাইল কপি হয় না।
  • Delete — ব্যাংকটা মুছে দেয় (নিচে দেখুন)।
Rename question bank উইন্ডো

ব্যাংক মুছে ফেলা

“ব্যাংক মুছে ফেলা” অংশ
Delete question bank — সাধারণ কনফার্মেশন

যে ব্যাংক কোথাও ব্যবহার হচ্ছে না আর যার কোনো সাবমিশন নেই, সেটা Delete-এ একবার ক্লিক করলেই মুছে যায়।

ব্যাংকটা কোনো লেসনে থাকলে, বা শিক্ষার্থীরা আগেই উত্তর জমা দিয়ে থাকলে, কনফার্ম করতে LessonQ ব্যাংকের নামটা হুবহু লিখতে বলে:

লেসনে বসানো ব্যাংক মোছা: কনফার্ম করতে ব্যাংকের নাম লিখতে হয়

ব্যাংকটা কোনো লেসনে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট হিসেবে বসান। দেখুন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট যোগ করুন।

Add question বোতাম চাপা যাচ্ছে না। কিছু একটা এখনো বাকি। বোতামের পাশের ছোট লেখাটা পড়ুন: হয়তো প্রশ্নের লেখা ফাঁকা, বা এমসিকিউতে দুটোর কম অপশন লেখা হয়েছে। সেভ করা প্রশ্ন এডিট করার সময় কিছু না বদলানো পর্যন্ত বোতামটা ধূসর থাকে।

সেভ না করেই উইন্ডো বন্ধ হয়ে গেছে। Esc চাপলে, Cancel বা ✕ চাপলে উইন্ডো সেভ ছাড়াই বন্ধ হয়ে যায়। প্রশ্নটা আবার খুলে বদলানোটা আবার করুন।

টেনে আনা প্রশ্ন আগের জায়গায় ফিরে গেছে। নতুন ক্রমটা সেভ করা যায়নি, তাই Failed to reorder দেখায় আর তালিকা সেভ করা ক্রমে ফিরে যায়। ইন্টারনেট দেখে নিয়ে আবার টানুন, অথবা প্রশ্নের ⋮ মেনু থেকে Move up / Move down ব্যবহার করুন।

শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর আমি প্রশ্ন বদলেছি। প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র সে শুরু করার মুহূর্তেই ঠিক হয়ে যায়। আপনার বদল সেভ করার পরে যে প্রশ্নপত্র শুরু হবে, শুধু সেগুলোতে খাটবে। আগে শুরু হওয়াগুলোতে প্রশ্ন আগের মতোই থাকবে। তবে ফাইল এর ব্যতিক্রম। প্রশ্ন বা ব্যাখ্যার সাথে যোগ করা ফাইল প্রশ্নপত্রে স্থির হয় না। তাই কোনো ফাইল সরালে বা বদলালে সবার জন্য সাথে সাথে বদলে যায়, আগে শুরু হওয়া প্রশ্নপত্র আর রেজাল্টেও।

একই প্রশ্ন দুটো কোর্সে দিতে চাই। দুটো ব্যাংক লাগবে না। একই ব্যাংক দুই কোর্সের লেসনে বসান।

একটা ব্যাংকের একটু আলাদা ভার্সন চাই। তালিকা থেকে Duplicate করুন, তারপর কপিটা বদলান। মূল ব্যাংক আর তার রেজাল্ট যেমন ছিল তেমনই থাকবে।

একাধিক সঠিক উত্তরের প্রশ্নে শিক্ষার্থী 0 পেয়েছে। নম্বর হয় পুরোটা, নয়তো শূন্য। শিক্ষার্থীকে সব সঠিক অপশন বাছতে হবে, আর একটাও ভুল বাছা চলবে না।