পরীক্ষার খোঁজ রাখুন: কে দিল, কে দিল না
কোর্সে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট দেওয়ার পর হিসাবটা কোর্সের পেজই রাখে: কবে খুলবে আর বন্ধ হবে, শিক্ষার্থীরা শুরু করতে পারবে কি না, কতজন খাতা জমা দিয়েছে, আর কয়টা খাতায় এখনো নম্বর দেওয়া বাকি। এই গাইড সেই তালিকাগুলো নিয়ে। নম্বর দেওয়া আর রেজাল্ট পাবলিশ করা আছে খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন গাইডে।
এই ভিডিওতে · ১:৪২
ভিডিওর কথাগুলো পড়ুন
শুরু করার আগে
“শুরু করার আগে” অংশ- কে দেখতে পারবেন: একাডেমির মালিক, অ্যাডমিন, আর কোর্সের ইনস্ট্রাক্টররা।
- কোথায়: কোর্সের পেজ খুলুন। পরীক্ষার জন্য আছে Exams ট্যাব, অ্যাসাইনমেন্টের জন্য Assignments ট্যাব। স্টাফরা দুটো ট্যাবই সবসময় দেখেন; শিক্ষার্থী একটা ট্যাব দেখে তখনই, যখন তাতে তার জন্য কিছু থাকে।
Exams ট্যাব
“Exams ট্যাব” অংশকোর্সের প্রতিটা পরীক্ষা এখানে একেকটা সারি, যে লেসনেই থাকুক না কেন।

- Opens আর Due — কবে থেকে শুরু করা যাবে, আর ডেডলাইন কবে। ড্যাশ থাকলে তারিখ নেই: শুরু থেকেই খোলা, বা কোনো ডেডলাইন নেই।
- Status (নিচে দেখুন)।
- Submitted — যারা পরীক্ষাটা দিতে পারে, তাদের মধ্যে কতজন খাতা জমা দিয়েছে।
- To grade — কয়টা খাতায় এখনো আপনার নম্বর দেওয়া বাকি (লিখিত উত্তর আর ফাইল আপলোড)।
- View submissions (নিচে দেখুন)।
নামের নিচে লেখা থাকে কোন লেসনে আছে, আর পরীক্ষা হলে কত মিনিটের। নাম লিখে সার্চও করা যায়।
স্ট্যাটাস
“স্ট্যাটাস” অংশ| স্ট্যাটাস | মানে |
|---|---|
| Open | শিক্ষার্থীরা এখনই শুরু করতে পারে। |
| Opens তারিখ | ওই তারিখে খুলবে। তার আগে শিক্ষার্থীরা এটাকে Scheduled দেখে, শুরু করতে পারে না। |
| Closed | ডেডলাইন পার হয়ে গেছে, আর দেরিতে জমা নেওয়া হয় না। |
| Hidden | আপনি শিক্ষার্থীদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন। |
| Not ready | শিক্ষার্থীরা এটা শুরুই করতে পারবে না। কারণ জানতে স্ট্যাটাসের ওপর মাউস রাখুন। |

পরীক্ষা Not ready হয় যখন:
- এর প্রশ্ন ব্যাংকে এখনো কোনো প্রশ্ন নেই। ব্যাংকে প্রশ্ন যোগ করলেই সাথে সাথে ঠিক হয়ে যায়;
- প্রশ্নের পুল থেকে প্রশ্ন তোলা যাচ্ছে না: যেমন কোনো ধরনের প্রশ্ন ব্যাংকে যতগুলো আছে, তার চেয়ে বেশি তোলার কথা বলা আছে। পরীক্ষার সেটিংসে গিয়ে নিয়মটা ঠিক করুন (দেখুন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট যোগ করুন)।
সারির মেনু
“সারির মেনু” অংশ
⋮ মেনুতে আছে Exam settings (তারিখ, টাইমার, রেজাল্ট), Edit questions (এর প্রশ্ন ব্যাংক), Preview as student আর Delete item। মুছে ফেললে লেসন থেকে পরীক্ষাটা সরে যায়, সাথে শিক্ষার্থীদের অ্যাটেম্পটও; প্রশ্ন ব্যাংকটা লাইব্রেরিতে থেকে যায়।
কে দিল, কে দিল না
“কে দিল, কে দিল না” অংশView submissions চাপলে এই পরীক্ষার শিক্ষার্থীদের তালিকা খোলে, প্রত্যেকের খাতাসহ:

- যে খাতা জমা দিয়েছে।
- যারা পরীক্ষাটা দিতে পারে, সবাই তালিকায় থাকে, তাই কে এখনো জমা দেয়নি সেটা সহজেই চোখে পড়ে।
- কোনো খাতায় ক্লিক করলে নম্বর দেওয়া যায়। স্ক্রিনটা Exams and Assignments → Exam Grading-এর মতোই, বিস্তারিত আছে খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন গাইডে।
Assignments ট্যাব
“Assignments ট্যাব” অংশঅ্যাসাইনমেন্টেও একই কলাম, একই স্ট্যাটাস আর View submissions আছে, শুধু টাইমার নেই।

শিক্ষার্থী কী দেখে
“শিক্ষার্থী কী দেখে” অংশশিক্ষার্থী কোর্সের Exams ট্যাব খুললে প্রতিটা পরীক্ষায় নিজের অবস্থা দেখে: Not started, In progress, Submitted, Graded, Late (ডেডলাইন পার হয়েছে, তবে দেরিতে জমা নেওয়া হচ্ছে), Missed বা Scheduled, সাথে ডেডলাইন।

- যে পরীক্ষাটা এখনো দেওয়া বাকি, ডেডলাইনসহ।