দ্রুত প্রশ্ন যোগ করুন
প্রতিটা প্রশ্ন হাতে লিখতে অনেক সময় লাগে। তার বদলে আপনার অন্য কোনো ব্যাংকে আগে লেখা প্রশ্ন কপি করে আনতে পারেন, স্প্রেডশিট থেকে একসাথে ইমপোর্ট করতে পারেন, বা কয়েক লাইনে বলে দিলে এআই প্রথম ড্রাফটটা লিখে দেবে (চাইলে আপনার নিজের নোট দেখে)। যেভাবেই আনুন, প্রশ্নগুলো যোগ হয় যে ব্যাংকটা খোলা আছে তাতে, আর বাকি প্রশ্নের মতোই সেগুলো দেখে এডিট করা যায়। ব্যাংক বানানো আর নিজে প্রশ্ন লেখার জন্য দেখুন প্রশ্ন ব্যাংক তৈরি করুন।
এই ভিডিওতে · ২:৩৮
ভিডিওর কথাগুলো পড়ুন
শুরু করার আগে
“শুরু করার আগে” অংশ- কে করতে পারবেন: যিনি প্রশ্ন ব্যাংক এডিট করতে পারেন: একাডেমির মালিক, অ্যাডমিন, আর যেসব ইনস্ট্রাক্টর প্রশ্ন ব্যাংক সামলান।
- আগে ব্যাংকটা খুলুন। সাইডবারে Exams and Assignments → Question banks-এ যান, তারপর ব্যাংকটায় ক্লিক করুন।
একসাথে অনেক প্রশ্ন
“একসাথে অনেক প্রশ্ন” অংশওপরে ডানে Add question-এ ক্লিক করুন। নিচের দিকের অংশ Add several at once-এ তিনটা উপায় আছে:

- Generate with AI — আপনি যা বলবেন, সেই অনুযায়ী এআই প্রশ্ন লিখে দেয়।
- Clone questions — আপনার অন্য কোনো ব্যাংক থেকে প্রশ্ন কপি করে আনে।
- Import from file — Excel বা CSV ফাইল থেকে একসাথে 500টা পর্যন্ত প্রশ্ন আনে।
অন্য ব্যাংক থেকে ক্লোন
“অন্য ব্যাংক থেকে ক্লোন” অংশ- Clone questions-এ ক্লিক করুন। উইন্ডোতে আপনার বাকি ব্যাংকগুলো দেখায়, প্রতিটার প্রশ্ন আর নম্বরসহ। সার্চ বা Filter দিয়ে খুঁজে নিন।
- যে ব্যাংক থেকে কপি করবেন, সেটায় ক্লিক করুন।
- যে প্রশ্নগুলো চান সেগুলোতে টিক দিন। ওপরের বক্সে টিক দিলে সবগুলো একসাথে বাছা হয়। বড় ব্যাংকে প্রশ্ন সার্চ করুন, বা Filter দিয়ে ধরন অনুযায়ী বাছুন।
- Clone চাপুন (কয়টা বেছেছেন সেটাও লেখা থাকে, যেমন Clone 3)।


- যে প্রশ্নগুলো কপি করবেন, সেগুলোতে টিক।
- Filter — প্রশ্নের ধরন অনুযায়ী।
- Clone — সাথে কয়টা বেছেছেন।
কপিগুলো ব্যাংকের শেষে যোগ হয়। আসল প্রশ্নগুলো আগের ব্যাংকেই থেকে যায়, আর কপি এডিট করলে আসলটায় কোনো বদল হয় না। প্রশ্নের সাথে লাগানো ফাইল কপি হয় না; দরকার হলে কপিতে আবার লাগিয়ে দিন।

ফাইল থেকে ইমপোর্ট
“ফাইল থেকে ইমপোর্ট” অংশপ্রশ্নগুলো আগে থেকেই কোনো স্প্রেডশিটে আছে, বা সেখানে লিখতেই সুবিধা? Excel (.xlsx, .xls) বা CSV ফাইল থেকে একসাথে সর্বোচ্চ 500টা প্রশ্ন যোগ করা যায়। ফাইল 5 MB পর্যন্ত হতে পারে।
- Import from file-এ ক্লিক করুন।
- Excel template বা CSV template-এ ক্লিক করুন। টেমপ্লেটে প্রতিটা ধরনের প্রশ্নের একটা করে উদাহরণ আছে, আর প্রথম সারিতে কলামের নাম।
- প্রতি সারিতে একটা করে প্রশ্ন লিখে ফাইলটা সেভ করুন।
- Choose file-এ ক্লিক করুন (বা ফাইলটা উইন্ডোতে টেনে ছেড়ে দিন)।

- Excel template আর CSV template।
- Columns — কোন কলামে কী লিখতে হয়।
- Choose file।
LessonQ ফাইলটা পড়ে যত প্রশ্ন পেয়েছে সব দেখায়, উত্তর আর নম্বরসহ। এখনো ব্যাংকে কিছু যোগ হয়নি।

- তৈরি একটা প্রশ্ন। বাদ দিতে চাইলে টিক তুলে দিন, আর ইমপোর্টের আগে বদলাতে চাইলে সারিটায় ক্লিক করুন।
- সমস্যা আছে এমন সারি, সাথে কী ভুল সেটাও লেখা। ঠিক না করা পর্যন্ত এটা ইমপোর্ট হয় না। সারিটায় ক্লিক করে সেখানেই ঠিক করুন, অথবা ফাইল ঠিক করে Replace file চাপুন।
- Import, সাথে কয়টা প্রশ্ন যাচ্ছে তার সংখ্যা।
Import চাপুন। প্রশ্নগুলো ব্যাংকের শেষে যোগ হয়, আর বাকি প্রশ্নের মতোই এডিট করা যায়।

কলামগুলো
“কলামগুলো” অংশফাইলের প্রথম সারিতে কলামের নাম থাকে। শুধু question দিতেই হবে।
| কলাম | কী লিখবেন |
|---|---|
type |
mcq, true_false, written বা file_upload। ফাঁকা রাখলে সারি দেখে LessonQ নিজেই বুঝে নেয়। |
question |
প্রশ্নের লেখা। এটা দিতেই হবে। |
option_1 … option_6 |
এমসিকিউয়ের অপশন: কমপক্ষে দুটো, সর্বোচ্চ ছয়টা। |
answer |
এমসিকিউ: সঠিক অপশনের নম্বর, যেমন 2 বা 1,3। সত্য-মিথ্যা: TRUE বা FALSE। লিখিত: একটা মডেল উত্তর। ফাঁকা থাকলে নম্বর আপনি নিজে দেবেন। |
explanation |
রেজাল্টের সাথে শিক্ষার্থী এটা দেখে। চাইলে দিতে পারেন। |
marks |
সঠিক উত্তরের নম্বর। ফাঁকা থাকলে 1; 0 মানে গ্রেডেড নয়। |
required |
yes বা no। ফাঁকা থাকলে yes। |
tags |
কমা দিয়ে আলাদা করা লেবেল। চাইলে দিতে পারেন। |
কলামের নাম আর মানগুলো ইংরেজিতেই লিখতে হয়। প্রশ্ন আর অপশন বাংলায় লিখতে পারেন।
এআই দিয়ে প্রশ্ন
“এআই দিয়ে প্রশ্ন” অংশ- Generate with AI-এ ক্লিক করুন।
- Prompt-এ লিখুন কী নিয়ে প্রশ্ন চান, সহকর্মীকে যেভাবে বলেন, সেভাবে: বিষয়, কোন ক্লাস, কোন দিকে জোর দেবেন।
- Reference files Optional — Attach চাপলে আপনার নোট, কোনো অধ্যায় বা ওয়ার্কশিট দিতে পারেন: ছবি, PDF, Word, Excel বা টেক্সট ফাইল। সর্বোচ্চ 6টা ফাইল, প্রতিটা 3 MB পর্যন্ত, সব মিলিয়ে 5 MB; অডিও বা ভিডিও চলবে না। তখন এআই সেগুলো দেখেই প্রশ্ন বানায়। প্রম্পট বা ফাইল, যেকোনো একটা দিলেই হয়।
- Settings বেছে নিন:
- Number of questions — − আর + দিয়ে 1 থেকে 20টা। শুরুতে থাকে 5;
- Question types — Multiple choice, True / False আর Written। শুরুতে Multiple choice আর Written চালু থাকে; কোনো ধরনে ক্লিক করলে চালু বা বন্ধ হয়;
- Difficulty — Easy, Medium, Hard বা Mixed;
- Language — Auto (আপনার প্রম্পট আর ফাইলের ভাষায়), English বা বাংলা।
- Generate চাপুন।

- Prompt।
- Attach — রেফারেন্স ফাইল।
- Number of questions।
- Question types।
- Difficulty।
- Language।
- Generate।
প্রশ্নগুলো লেখা হয় ব্যাকগ্রাউন্ডে: উইন্ডো বন্ধ করে অন্য কাজ করতে পারেন, আর শেষ না হওয়া পর্যন্ত Add question-এর জায়গায় Generating… দেখায়। হয়ে গেলে লেসনকিউ জানিয়ে দেয় কয়টা প্রশ্ন যোগ হলো, আর সেগুলো থাকে ব্যাংকের শেষে।
এআই টোকেন
“এআই টোকেন” অংশপ্রতিবার আপনার একাডেমির AI tokens থেকে খরচ হয়: প্রম্পট বড় হলে, ফাইল দিলে বা প্রশ্ন বেশি চাইলে খরচও বেশি। টোকেন শেষ হয়ে গেলে উইন্ডোতে লেখা থাকে No AI tokens left, আর অ্যাডমিনরা Top up চেপে আরও কিনতে পারেন। টোকেন না থাকলেও আগে সব ঘর ভরে রাখা যায়।

- নোটিশটা।
- Top up।
ইনস্ট্রাক্টররাও নোটিশটা দেখেন, তবে ওনাদের বলা হয় অ্যাডমিনকে দিয়ে টপ আপ করাতে।
এরপর
“এরপর” অংশব্যাংক তৈরি হয়ে গেছে: এবার কোর্সে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট হিসেবে যোগ করুন।