মূল লেখায় যান

সাইন-আপ ফর্মে কী চাইবেন

নাম আর পাসওয়ার্ড ছাড়াও আপনার সাইন-আপ ফর্মে ইমেইল, ফোন নম্বর, অভিভাবকের তথ্য, ছবি আর ছোট একটা বায়ো চাওয়া যায়। প্রতিটা ফিল্ড ধরে আপনি ঠিক করবেন, সেটা চাওয়া হবে কি না, আর পূরণ করতেই হবে কি না।

এই ভিডিওতে · ২:৪০

ভিডিওর কথাগুলো পড়ুন

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ
  • কে করতে পারবেন: একাডেমির মালিক আর অ্যাডমিনরা।
  • কোথায়: Settings → General → Members → Configure student onboarding, তারপর Sign-up fields-এর নিচে।
  • আগে ঠিক করুন সদস্যরা কী দিয়ে সাইন আপ করবে (ইমেইল নাকি ফোন)। ওই ফিল্ডটা Required আর লক করা থাকে। দেখুন ইমেইল নাকি ফোনে সাইন আপ।
একটা সাইন-আপ ফিল্ডের ড্রপডাউন খোলা: Not shown, Optional, Required
অপশন সাইন-আপ ফর্মে সদস্য কি খালি রাখতে পারবে?
Not shown থাকবে না। সদস্যদের কাছে এটা কখনো চাওয়া হবে না, অ্যাকাউন্ট থেকেও পূরণ করা যাবে না। —
Optional থাকবে, পাশে লেখা (optional)। হ্যাঁ
Required থাকবে, তবে (optional) লেখা থাকবে না। পূরণ না করা পর্যন্ত Sign Up বাটন বন্ধ থাকে। না

উইন্ডোর ডান পাশের Sign-up page প্রিভিউতে বদলানোর সাথে সাথে ফলটা দেখা যায়। Save changes না চাপা পর্যন্ত সদস্যদের জন্য কিছুই বদলায় না।

ফিল্ড কী কাজে লাগে শুরুতে
Email ইমেইল পাঠানোর জন্য: রসিদ, ঘোষণা, রেজাল্ট। সদস্যরা ইমেইলে সাইন আপ করলে Required আর লক করা। Optional
Phone number SMS পাঠানোর জন্য। সদস্যরা ফোনে সাইন আপ করলে Required আর লক করা। Optional
Guardian name অভিভাবকের সাথে কথা বলতে গেলে কার নাম নেবেন। Optional
Guardian phone উপস্থিতি, রেজাল্ট আর ঘোষণার অভিভাবক SMS এখানে যায়। Optional
Guardian email উপস্থিতি, রেজাল্ট আর ঘোষণার অভিভাবক ইমেইল এখানে যায়। Not shown
Profile photo ড্যাশবোর্ডের সব জায়গায় শিক্ষার্থীর পাশে দেখা যায়। Optional
Bio শিক্ষার্থী নিজের সম্পর্কে ছোট যে নোট লেখে (সর্বোচ্চ 500 অক্ষর)। Optional

Full Name আর Password সবসময় দিতেই হয়, তাই এই তালিকায় নেই।

সাধারণ কয়েকটা সেটআপ

“সাধারণ কয়েকটা সেটআপ” অংশ

শিক্ষার্থীরা ইমেইলে সাইন আপ করবে, ফোন কখনো চাওয়া হবে না।

  1. How members sign up: Email।
  2. Phone number: Not shown।
  3. Save changes চাপুন।

ইমেইল আর ফোন, দুটোই Required

“ইমেইল আর ফোন, দুটোই Required” অংশ

শিক্ষার্থীরা ইমেইল দিয়ে সাইন ইন করবে, আর প্রত্যেকে একটা ফোন নম্বরও দেবে।

  1. How members sign up: Email।
  2. Phone number: Required।
  3. Save changes চাপুন।

Required ফোন শুধু নেওয়া হয়, চেক করা হয় না। নম্বরটা সত্যিই তার কি না, সেটা SMS কোড দিয়ে প্রমাণ করাতে চাইলে Phone verification-ও Required করুন। দেখুন সদস্যদের ফোন বা ইমেইল ভেরিফাই করান।

শুধু ফোন নম্বর

“শুধু ফোন নম্বর” অংশ

শিক্ষার্থীরা ফোন নম্বর আর SMS কোড দিয়ে সাইন আপ করবে, ইমেইল কখনো চাওয়া হবে না।

  1. How members sign up: Phone number।
  2. Email: Not shown।
  3. Save changes চাপুন।
যে সাইন-আপ পেজে ফোন নম্বর চাওয়া হয় কিন্তু ইমেইল নয়, Guardian phone Required, আর Sign Up বাটন এখনো বন্ধ
  1. Phone (used to sign in): যোগাযোগের জন্য শুধু এটাই চাওয়া হয়।
  2. Guardian phone: পাশে (optional) লেখা নেই, কারণ এখানে এটা Required।
  3. সব Required ফিল্ড পূরণ না হওয়া পর্যন্ত Sign Up বন্ধ থাকে।

ফোনে সাইন ইন, ইমেইল থাকলে সেটাও

“ফোনে সাইন ইন, ইমেইল থাকলে সেটাও” অংশ

How members sign up: Phone number, Email: Optional। যাদের ইমেইল আছে, তারা আপনার ইমেইল পাবে। যাদের নেই, তারাও ফোন দিয়ে যোগ দিতে পারবে।

অভিভাবকের তথ্য

“অভিভাবকের তথ্য” অংশ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেলায় অভিভাবকের তথ্যও নিন:

  • Guardian phone-কে Required করলে উপস্থিতি, রেজাল্ট আর ঘোষণার SMS নিশ্চিতভাবে পরিবারের কাছে পৌঁছায়।
  • Guardian email শুরুতে Not shown থাকে। বাবা-মা ইমেইল পছন্দ করলে চালু করুন।
  • ইনস্ট্রাক্টর বা অ্যাডমিনের কাছে অভিভাবকের তথ্য কখনোই চাওয়া হয় না।

শিক্ষার্থীর নিজের নম্বরের মতো না, Guardian phone কয়েকজন শিক্ষার্থীর একই হতে পারে। তাই ভাইবোনরা এখানে বাবা-মায়ের একই নম্বর দিতে পারে।

ইনস্ট্রাক্টর আর অ্যাডমিন

“ইনস্ট্রাক্টর আর অ্যাডমিন” অংশ

নতুন ইনস্ট্রাক্টর আর অ্যাডমিন আমন্ত্রণের মাধ্যমে যোগ দেন, আর প্রায় একই রকম একটা ফর্ম পূরণ করেন:

  • ওনারা আপনার Email আর Phone number সেটিং মানেন, আর শিক্ষার্থীদের মতোই সাইন আপ করেন (ইমেইল বা ফোন)।
  • ওনাদের কাছে অভিভাবকের তথ্য কখনোই চাওয়া হয় না।
  • শিক্ষার্থীদের জন্য যা-ই সেট করুন, ওনাদের Profile photo আর Bio সবসময় Optional।

যারা আগেই যোগ দিয়েছে

“যারা আগেই যোগ দিয়েছে” অংশ
  • কোনো ফিল্ড Optional থেকে Required করলে কেউ আটকে যায় না। যারা সেটা ছাড়াই যোগ দিয়েছে, তারা আগের মতোই সাইন ইন করতে, কোর্সে ভর্তি হতে আর পেমেন্ট করতে পারবে। পরের বার প্রোফাইল এডিট করলে সেভ করার আগে সেটা পূরণ করতে হবে।
  • কোনো ফিল্ড Not shown করলে সেটা সাইন-আপ ফর্ম আর সদস্যদের প্রোফাইল ফর্ম থেকে সরে যায়। সদস্য আগে যা সেভ করেছে, তা মুছে যায় না।
  • সদস্যরা কী দিয়ে সাইন আপ করবে, সেটা বদলালে আগের সদস্যরা পুরোনো পদ্ধতিতেই সাইন ইন করবে। আর নতুন সাইন-ইনের ফিল্ডটা তাদের অ্যাকাউন্টে দেখা যাবে, যাতে চাইলে যোগ করতে পারে।

শিক্ষার্থীর Sign Up বাটন বন্ধ হয়ে আছে। কোনো Required ফিল্ড এখনো খালি, নয়তো কিছু ভুল লেখা হয়েছে (পুরো না লেখা ফোন নম্বর, @ ছাড়া ইমেইল, মিলছে না এমন পাসওয়ার্ড, 8 অক্ষরের কম পাসওয়ার্ড)। শিক্ষার্থী পরের ঘরে গেলে ভুল ঘরটা জানিয়ে দেয় কী ভুল।

Email (বা Phone number) ফিল্ড বদলাতে পারছি না। সদস্যরা এটা দিয়ে সাইন ইন করে, তাই এটা Required আর লক করা। আগে How members sign up বদলান।

Phone number-কে Required করেছি, কিন্তু শিক্ষার্থীদের নম্বর ভেরিফায়েড না। Required মানে শুধু একটা নম্বর দিতে হবে। SMS কোডে ভেরিফাই করাতে চাইলে Phone verification চালু করুন।