মূল লেখায় যান

পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট যোগ করুন

প্রশ্ন ব্যাংকে আপনার প্রশ্নগুলো থাকে। শিক্ষার্থীদের দিতে হলে ব্যাংকটা একটা লেসনে বসাতে হয়, পরীক্ষা হিসেবে অথবা অ্যাসাইনমেন্ট হিসেবে। একই ব্যাংক যত খুশি লেসনে আর কোর্সে বসানো যায়, প্রতিটার নিজের সেটিংসহ।

এই ভিডিওতে · ২:৪০

ভিডিওর কথাগুলো পড়ুন

পরীক্ষা, না অ্যাসাইনমেন্ট?

“পরীক্ষা, না অ্যাসাইনমেন্ট?” অংশ

দুটোই প্রশ্ন ব্যাংক ব্যবহার করে, নম্বরও একইভাবে দেওয়া হয়, রেজাল্টও একইভাবে দেখায়। তফাত শুধু সময়ে:

পরীক্ষা অ্যাসাইনমেন্ট
টাইমার চাইলে সময়সীমা দিতে পারেন। শিক্ষার্থী যখন শুরু করে, তখন থেকে গোনা হয় কোনো টাইমার নেই: ডেডলাইন পর্যন্ত শিক্ষার্থী কাজ করতে পারে
শুরু করা শিক্ষার্থী আগে একটা সারসংক্ষেপ পড়ে, তারপর Start exam-এ ক্লিক করে সরাসরি উত্তর দেওয়ার জন্য তৈরি অবস্থায় খোলে; কাজ করতে করতেই সেভ হয়
প্রশ্ন দেখানো একবারে একটা (শিক্ষার্থী চাইলে সব একসাথে দেখতে পারে) সব একটা পেজে (শিক্ষার্থী চাইলে একবারে একটা দেখতে পারে)
খাতা দেখা Exam Grading-এ Assignment Grading-এ

একবার বসানো হয়ে গেলে পরীক্ষাকে অ্যাসাইনমেন্ট, বা অ্যাসাইনমেন্টকে পরীক্ষা বানানো যায় না। সরিয়ে দিয়ে অন্য ধরন হিসেবে আবার যোগ করুন (পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট সরান দেখুন)।

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ
  • কে করতে পারবেন: একাডেমির মালিক আর অ্যাডমিন। কোনো কোর্সে Curriculum Management পারমিশন থাকলে ইনস্ট্রাক্টররাও পারবেন।
  • কী লাগবে: অন্তত একটা লেসনসহ একটা কোর্স, আর প্রশ্নসহ একটা প্রশ্ন ব্যাংক। চাইলে লেসন থেকেই একটা ফাঁকা ব্যাংক বানিয়ে পরে প্রশ্ন যোগ করতে পারেন।

লেসনে যোগ করুন

“লেসনে যোগ করুন” অংশ
  1. কোর্সটা খুলুন: ড্যাশবোর্ডে Courses → Manage Courses-এ (ইনস্ট্রাক্টরদের জন্য শুধু Courses) গিয়ে কোর্সটায় ক্লিক করুন।
  2. Lessons ট্যাবে লেসনটা পর্যন্ত স্ক্রল করুন।
  3. লেসনের আইটেমগুলোর নিচে Add exam বা Add assignment-এ ক্লিক করুন। একই অপশন লেসনের ⋮ মেনুতেও আছে।
একটা লেসনের শেষ অংশ, “Add exam” আর “Add assignment” বোতামসহ
  1. Add exam — এই লেসনে নতুন পরীক্ষার উইন্ডো খোলে।
  2. Add assignment — একই উইন্ডো, অ্যাসাইনমেন্টের জন্য।

প্রশ্ন ব্যাংক বেছে নিন

“প্রশ্ন ব্যাংক বেছে নিন” অংশ
Add exam উইন্ডো: একটা প্রশ্ন ব্যাংক বাছা, আর Details অংশ
  1. Question bank library — আপনার একাডেমির ব্যাংকগুলোর তালিকা খোলে। খুঁজে একটায় ক্লিক করুন। প্রতিটা ব্যাংকে কয়টা প্রশ্ন আছে, তাও দেখায়।
  2. New question bank — আবার নতুন, ফাঁকা একটা ব্যাংকে ফিরে যায়। উইন্ডো এভাবেই শুরু হয়। Name of the new question bank-এ আগে থেকেই New Exam (বা New Assignment) লেখা থাকে, সেখানে নামটা বদলে নিন। সেভ করার পর প্রশ্ন এডিটর খুলবে, সেখানে প্রশ্ন লিখুন।
  3. Replacement name অপশনাল — শুধু এই লেসনের জন্য একটা টাইটেল, যেমন অধ্যায় ১ পরীক্ষা। ফাঁকা রাখলে শিক্ষার্থীরা ব্যাংকের নিজের নামটা দেখে। ব্যাংকের নিজের নাম এর ওপরে শুধু পড়ার জন্য দেখানো থাকে। নাম বদলাতে চাইলে Question banks পেজ থেকে বদলান।

এর নিচে Description অপশনাল হলো একটা ছোট নোট, যেটা শিক্ষার্থীরা শুরু করার আগে পড়ে।

Question bank library, একাডেমির ব্যাংকগুলোর তালিকাসহ

কখন শুরু আর শেষ হবে

“কখন শুরু আর শেষ হবে” অংশ
When অংশ: Submission ends এক সপ্তাহ পরে, আর Time limit 20 মিনিট
  1. Exam opens at (অ্যাসাইনমেন্টে Assignment opens at) — বন্ধ থাকলে শিক্ষার্থী দেখতে পাওয়ামাত্র এটা খোলা থাকে। চালু করলে একটা তারিখ আর সময় বেছে নিন। তার আগে শিক্ষার্থীরা দেখে কখন খুলবে, সাথে কাউন্টডাউন।
  2. Submission ends — বন্ধ থাকলে কোনো ডেডলাইন নেই। চালু করলে জমা দেওয়ার শেষ তারিখ আর সময় বেছে নিন। এরপর যারা জমা দেয়নি, তারা এটা Missed অবস্থায় দেখে।
  3. Time limit (শুধু পরীক্ষায়) — বন্ধ থাকলে কোনো টাইমার নেই। চালু করলে শিক্ষার্থী Start exam-এ ক্লিক করার পর কত মিনিট পাবে, সেটা দিন। সময় শেষ হলে তার প্রশ্নপত্র নিজে থেকেই জমা হয়ে যায়। ডেডলাইন আগে এসে গেলে ডেডলাইনেই প্রশ্নপত্র বন্ধ হয়।
  4. Accept late submissions — Submission ends-এর পরেও শিক্ষার্থীদের জমা দিতে দেয়। তাদের প্রশ্নপত্র Late চিহ্নিত হয়। এটা চালু করতে Submission ends-এর একটা সময় দিতে হবে।

তারিখ বাছতে ঘরটায় ক্লিক করুন, দিনটা বেছে নিন, ঘণ্টা আর মিনিট টাইপ করুন, AM বা PM বেছে নিন, তারপর Apply-এ ক্লিক করুন। Now বর্তমান সময় বসিয়ে দেয়, আর Clear ঘরটা খালি করে। শুরুর সময় ডেডলাইনের আগে হতে হবে।

Paper অংশ: Shuffle answer choices চালু, আর একটা এলোমেলো বাছাইয়ের নিয়ম
  1. Shuffle question order — প্রত্যেক শিক্ষার্থী আলাদা ক্রমে প্রশ্ন পায়।
  2. Shuffle answer choices — প্রত্যেক শিক্ষার্থী প্রতিটা এমসিকিউ প্রশ্নের অপশনগুলো আলাদা ক্রমে পায়।
  3. Give each student a random selection — বন্ধ থাকলে সবাই ব্যাংকের সব প্রশ্ন পায়। চালু করলে প্রত্যেকে এলোমেলোভাবে বাছা কিছু প্রশ্ন পায়। নিয়ম যোগ করুন, যেমন Draw 5টা, Any type থেকে, বা কোনো একটা ধরন বা ট্যাগ থেকে। আরও নিয়ম লাগলে Add a rule। নিচের বাক্যটা সব মিলিয়ে কী দাঁড়াল তা দেখায়, যেমন Every student sits 10 questions worth 15 marks।

এলোমেলো বাছাইয়ের কয়েকটা শর্ত আছে। প্রতিটা নিয়মের জন্য ব্যাংকে যথেষ্ট মিলে যাওয়া প্রশ্ন থাকতে হবে। একটা নিয়ম যে প্রশ্নগুলো থেকে নেয়, সেগুলোর নম্বর সমান হতে হবে (যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্রের মোট নম্বর এক হয়)। আর দুটো নিয়ম একই প্রশ্ন থেকে নিতে পারে না। সেভ করার আগে কী ঠিক করতে হবে, LessonQ তা জানিয়ে দেয়।

ক্রম, অপশন আর বাছাই ঠিক হয়ে যায় শিক্ষার্থী যখন শুরু করে, তখনই। পেজ রিফ্রেশ করলে কখনো আলাদা প্রশ্নপত্র আসে না।

রেজাল্টে শিক্ষার্থী কী দেখে

“রেজাল্টে শিক্ষার্থী কী দেখে” অংশ
রেজাল্ট সেটিংস: Hold results until I publish, আর শিক্ষার্থী কী দেখবে তার গ্রিড
  1. Hold results until I publish — শুরুতে চালু থাকে। আপনি রেজাল্ট পাবলিশ না করা পর্যন্ত শিক্ষার্থী শুধু দেখে যে তার প্রশ্নপত্র জমা হয়েছে (খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন দেখুন)। বন্ধ করলে জমা দেওয়ার সাথে সাথে সে রেজাল্ট দেখে।

  2. What students see — শিক্ষার্থী কী দেখতে পারবে আর কখন, তাতে টিক দিন:

    • Their answers: সে যা জমা দিয়েছে।
    • Score: তার নম্বর।
    • Correct answers: উত্তরমালা, আর কোনগুলো সে ঠিক করেছে।
    • Explanations: প্রতিটা প্রশ্নের জন্য আপনার লেখা ব্যাখ্যা, আর নম্বর দেওয়ার সময় যোগ করা ফিডব্যাক আর ফাইল।

    After submit কলামটা জমা দেওয়া থেকে ডেডলাইন পর্যন্ত সময়ের জন্য। After close ডেডলাইনের পরের জন্য, আর এর জন্য Submission ends-এর একটা সময় দিতে হবে। জমা দেওয়ার পর যা দেখানো হয়, ক্লোজের পরেও তা দেখানো থাকে। শুরুতে সবকিছুতে টিক দেওয়া থাকে।

গ্রিডের নিচে একটা বাক্যে লেখা থাকে শিক্ষার্থী কী দেখবে। দুটো কমন সেটআপ:

  • সবাই শেষ না করা পর্যন্ত উত্তরমালা আটকে রাখুন: শুধু After close-এর নিচে Correct answers আর Explanations-এ টিক দিন, যাতে আগে জমা দেওয়া শিক্ষার্থী উত্তর অন্যদের বলে দিতে না পারে।
  • শুধু স্কোর দেখান: শুধু Score-এ টিক দিন।

ফ্রি প্রিভিউ আর কারা দেখবে

“ফ্রি প্রিভিউ আর কারা দেখবে” অংশ
Availability অংশ: Required to attempt, Free preview আর Hidden
  1. Required to attempt — শুরুতে চালু থাকে। যে কোর্সে লেসনগুলো ক্রমানুসারে খোলে, সেখানে পরের আইটেম খোলার আগে শিক্ষার্থীকে এটা জমা দিতে হয়। বন্ধ করলে সে এটা এড়িয়ে এগিয়ে যেতে পারে।
  2. Free preview — যে কেউ এই পরীক্ষা দিতে পারে, অ্যাকাউন্ট ছাড়া ভিজিটর বা ভর্তি না হওয়া সদস্যরাও। তাদের উত্তর কখনো সেভ হয় না। নিচে দেখুন।
  3. Hidden — শিক্ষার্থীরা এটা একেবারেই দেখে না। পরীক্ষা চালু করার আগে তৈরি করে রাখতে এটা ব্যবহার করুন।

এই কলামের ওপরে Thumbnail হলো আইটেমটার একটা অপশনাল ছবি।

ফ্রি প্রিভিউ: যে কেউ একবার চেষ্টা করে দেখুক

“ফ্রি প্রিভিউ: যে কেউ একবার চেষ্টা করে দেখুক” অংশ

ভিজিটরদের দেখাতে আপনার পরীক্ষাগুলো কেমন, ফ্রি প্রিভিউ তার একটা ভালো উপায়। এটা চালু থাকলে:

  • কোর্স পেজে পরীক্ষাটায় একটা Free preview ট্যাগ দেখায়, আর যে কেউ এটা খুলতে পারে;
  • ভিজিটর আর ভর্তি না হওয়া সদস্যরা এটা প্রিভিউ হিসেবে দেয়। তারা যা-ই উত্তর দিক, কিছুই সেভ হয় না: কোনো অ্যাটেম্পট, স্কোর বা প্রোগ্রেস নয়। যতবার খুশি তারা আবার শুরু করতে পারে;
  • এমসিকিউ আর সত্য-মিথ্যা প্রশ্নে সাথে সাথে নম্বর দেওয়া হয়। লিখিত উত্তরে নম্বর দেওয়া হয় না, আর ভিজিটর ফাইল আপলোড করতে পারে না, তাই ফাইল প্রশ্ন তাদের জন্য অপশনাল;
  • জমা দেওয়ামাত্র রেজাল্ট দেখায় (After submit কলামে যা টিক দিয়েছেন), তাই Hold results until I publish বন্ধ হয়ে যায়, আর চালু করা যায় না;
  • ভর্তি করা শিক্ষার্থীরা সাধারণভাবেই দেয়, তাদের অ্যাটেম্পট সেভ হয় আর যথারীতি নম্বর দেওয়া হয়।
Free preview চালু, Hold results until I publish বন্ধ
  1. Free preview চালু থাকলে Hold results until I publish বন্ধ থাকে আর লক করা থাকে। একটা নোটে সতর্ক করা হয় যে আগে শেষ করা শিক্ষার্থী উত্তর অন্যদের জানিয়ে দিতে পারে।

কয়েকটা ব্যাচের জন্য সীমিত আইটেমে ফ্রি প্রিভিউ ব্যবহার করা যায় না।

Add exam (বা Add assignment)-এ ক্লিক করুন। এটা লেসনের শেষে যোগ হয়। সারিতে এর ধরন, সময়সীমা আর, চালু থাকলে, একটা Free preview ট্যাগ দেখায়। লেসনের ভেতরে সরাতে এর হ্যান্ডেল ধরে টেনে আনুন।

নতুন ব্যাংক শুরু করে থাকলে এখন এর প্রশ্ন এডিটর খুলবে: প্রশ্ন যোগ করুন, তারপর বন্ধ করুন।

লেসনে পরীক্ষাটার ⋮ মেনুতে ক্লিক করুন।

লেসনে একটা পরীক্ষার মেনু: Exam settings, Edit questions, Preview as student আর View submissions
  1. Exam settings (অ্যাসাইনমেন্টে Assignment settings) — একই উইন্ডো, ব্যাংক আর ধরন ছাড়া যেকোনো সেটিং বদলানোর জন্য।
  2. Edit questions — প্রশ্ন ব্যাংক খোলে। ব্যাংকে কিছু বদলালে যেখানে যেখানে ব্যাংকটা ব্যবহার হচ্ছে, সব জায়গাতেই খাটে।
  3. Preview as student — শিক্ষার্থী প্রশ্নপত্রটা যেভাবে দেখে, সেভাবে দেখুন। কিছু সেভ হয় না।
  4. View submissions — কারা জমা দিয়েছে, আর খাতা দেখা (খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন দেখুন)।

মেনুতে আরও আছে Move to lesson… (এর অ্যাটেম্পট আর সেটিংসও সাথে সরে যায়), Hide from students / Show to students, আর Delete item। কোর্সে একাধিক লেসন থাকলে তবেই Move to lesson… দেখায়।

কোর্সের প্রতিটা পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট কোর্সের Exams আর Assignments ট্যাবের তালিকাতেও থাকে।

পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট সরান

“পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট সরান” অংশ

এর ⋮ মেনুতে Delete item বেছে নিয়ে কনফার্ম করুন।

Add exam বোতামটা ধূসর থাকে। কিছু একটা বাকি: একটা প্রশ্ন ব্যাংক বেছে নিন বা নাম দিন। Exam opens at, Submission ends বা Time limit চালু করলে সেটার মানও দিতে হবে, আর এলোমেলো বাছাইয়ের নিয়মগুলো ঠিক হতে হবে।

একজন শিক্ষার্থী দ্বিতীয়বার চেষ্টা করতে চায়। প্রত্যেক শিক্ষার্থী একবারই অ্যাটেম্পট পায়। আবার সুযোগ দিতে তার প্রোগ্রেস আর অ্যাটেম্পট রিসেট করুন (খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন দেখুন)।

শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর আমি একটা প্রশ্ন বদলেছি। প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র সে শুরু করার মুহূর্তেই ঠিক হয়ে যায়। আপনার বদল সেভ করার পরে শুরু হওয়া প্রশ্নপত্রে খাটবে।

একই পরীক্ষা দুটো কোর্সে চাই। দুই কোর্সের একটা করে লেসনে একই প্রশ্ন ব্যাংক যোগ করুন। প্রতিটার নিজের সেটিংস আর নিজের রেজাল্ট থাকে।

ডেডলাইনের আগে যতটুকু সময় বাকি, আমি তার চেয়ে বেশি সময়সীমা দিয়েছি। LessonQ আপনাকে সতর্ক করে। যে শিক্ষার্থী দেরিতে শুরু করে, সে ডেডলাইন পর্যন্ত যতটুকু সময় বাকি, ততটুকুই পায়।

ক্রমানুসারে চলা কোর্সে শিক্ষার্থীরা একটা পরীক্ষায় আটকে গেছে। Required to attempt বন্ধ করে দিন, তাহলে তারা এটা এড়িয়ে যেতে পারবে। অথবা Submission ends বাড়ান। ডেডলাইনের পর যে প্রশ্নপত্র জমা হয়নি, সেটা শেষ হয়েছে বলে গোনা হয়, তাই সেটা আর আটকায় না।