মূল লেখায় যান

LessonQ-এ Google Sheets কানেক্ট করুন

Google Sheets-এ রেকর্ড পাঠাতে LessonQ আপনার নিজের Google Cloud প্রজেক্টের একটা সার্ভিস অ্যাকাউন্ট হয়ে লেখে। এখানে সেই অ্যাকাউন্টের key ফাইলটা LessonQ-কে দেবেন। কানেক্ট হয়ে গেলে যে স্প্রেডশিট ওই অ্যাকাউন্টের ঠিকানার সাথে শেয়ার করবেন, LessonQ শুধু সেগুলোতেই লিখতে পারবে, আর কিছুতে না।

এই ভিডিওতে · ২:১৭

ভিডিওর কথাগুলো পড়ুন

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ
  • কে করতে পারবেন: একাডেমির মালিক আর অ্যাডমিন।
  • key ফাইলটা লাগবে, যেটা Google Cloud থেকে ডাউনলোড করেছেন: একটা .json ফাইল, যার নাম শুরু হয় আপনার প্রজেক্টের নাম দিয়ে। এখনো না থাকলে আগে দেখুন Google Sheets-এর জন্য Google key বানিয়ে নিন।
  • একাডেমিতে একটাই অ্যাকাউন্ট। একাডেমির সব শিট একই সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে চলে।

key ফাইলটা কানেক্ট করুন

“key ফাইলটা কানেক্ট করুন” অংশ

সাইডবারে Settings → Google Sheets খুলুন। এখানে লেখা আছে Not connected।

Settings-এর Google Sheets: Not connected, তিনটা ধাপ, আর Connect service account বোতাম
  1. Connect service account। নিচের সেটআপ কার্ডেও একই বোতাম আছে।
  1. Connect service account চাপুন।
  2. তিনভাবে ফাইলটা দিতে পারেন: Upload .json file চাপুন, ফাইলটা উইন্ডোর যেকোনো জায়গায় ড্রপ করুন, বা ফাইলের ভেতরের লেখা কপি করে Paste from clipboard চাপুন।
  3. ডান পাশে What we check দেখুন: প্রতিটা লাইনে টিক থাকা চাই।
  4. Test & connect চাপুন। LessonQ Google-কে জিজ্ঞেস করে key-টা নেবে কি না, আর Google রাজি না হওয়া পর্যন্ত কিছুই সেভ করে না।
Connect a Google service account উইন্ডো: Add your service account key, সাথে Upload .json file আর Paste from clipboard
  1. Upload .json file।
  2. Paste from clipboard।

ঠিক ফাইল দিলে

“ঠিক ফাইল দিলে” অংশ
key ফাইল চেক হয়ে গেছে: প্রজেক্ট lessonq-studio, শেয়ার ঠিকানা, ভাঁজ করা Show key contents, আর Google-এরটা ছাড়া সব চেকে টিক
  1. Project: key-টা যে Google Cloud প্রজেক্টের।
  2. Share address: সার্ভিস অ্যাকাউন্টের ইমেইল। স্প্রেডশিট এর সাথেই শেয়ার করবেন।
  3. Show key contents। ফাইলের ভেতরের লেখা লুকানো থাকে। LessonQ এটা এনক্রিপ্ট করে রাখে, আর কখনো আবার দেখায় না।
  4. What we check: ঠিক JSON, সার্ভিস অ্যাকাউন্ট key (OAuth client না), তার ইমেইল, আর পুরো প্রাইভেট key। শেষ লাইন Google accepts the key চেক হয় কানেক্ট করার সময়।
  5. Test & connect।

ভুল ফাইল দিলে

“ভুল ফাইল দিলে” অংশ

সবচেয়ে বেশি যে ভুলটা হয়: সার্ভিস অ্যাকাউন্টের key ফাইলের বদলে OAuth client ফাইল। Google দুটোই দেয়, আর ফাইল দুটো দেখতে প্রায় একই। LessonQ সাথে সাথেই ধরে ফেলে, কিছুই সেভ করে না।

OAuth client ফাইল নেওয়া হয়নি: This key cannot be used, This is an OAuth client secret, not a service account key.
  1. Problem: ফাইলে কী ভুল।
  2. Clear চাপুন, তারপর অন্য ফাইল দিন।
LessonQ যা বলে মানে
This is an OAuth client secret, not a service account key. ভুল ধরনের ফাইল ডাউনলোড করেছেন। সার্ভিস অ্যাকাউন্টের Keys ট্যাব থেকে key বানান।
This isn’t valid JSON. ফাইলের কিছু অংশ বাদ পড়েছে। ফাইলটাই আপলোড করুন, বা দুই পাশের ব্র্যাকেটসহ পুরোটা কপি করুন।
This JSON is not a service account key. এটা অন্য কোনো JSON ফাইল।
The private_key looks incomplete. ফাইলের অর্ধেক পেস্ট হয়েছে। পেস্ট না করে ফাইলটা আপলোড করুন।

শেয়ার ঠিকানা

“শেয়ার ঠিকানা” অংশ

Google রাজি হলে প্যানেলে লেখা আসে Connected, আর ওপরে থাকে সার্ভিস অ্যাকাউন্টের ঠিকানা।

Google Sheets, Connected, ওপরে শেয়ার ঠিকানা আর কপি বোতাম, পাশে Service account বোতাম
  1. Connected।
  2. শেয়ার ঠিকানা, সাথে কপির বোতাম। যে স্প্রেডশিটে LessonQ-এর রেকর্ড চান, সেটা এই ঠিকানার সাথে Editor হিসেবে শেয়ার করবেন।
  3. Service account: কানেকশনের বিস্তারিত।

Service account উইন্ডো

“Service account উইন্ডো” অংশ

কানেকশনটা দেখতে Service account চাপুন।

Google service account উইন্ডো: Connected, শেয়ার ঠিকানা, প্রজেক্ট, Pick from Google Drive, Disconnect আর Replace key
  1. Status, আর Google শেষ কবে key ফাইলটা ভেরিফাই করেছে।
  2. Share address, সাথে Copy।
  3. Choosing sheets: প্রজেক্টে Drive API চালু থাকলে Pick from Google Drive, মানে তালিকা থেকে বেছে নেবেন; না থাকলে স্প্রেডশিটের লিংক পেস্ট করে যোগ করবেন।
  4. Replace key: নতুন key ফাইল দিন। ফাইলটা অন্য সার্ভিস অ্যাকাউন্টের হলে স্প্রেডশিটগুলো তার ঠিকানার সাথেও শেয়ার করুন, নইলে ওগুলোতে আর লেখা হবে না।
  5. Disconnect: LessonQ থেকে key ফাইল আর সব শিট মুছে দেয়। আপনার স্প্রেডশিট আর তাতে থাকা রো যেমন আছে তেমনই থাকে।

এরপর একটা স্প্রেডশিট শেয়ার করে ঠিক করুন তাতে কী যাবে: শিট যোগ করুন।