মূল লেখায় যান

শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দেয়

এই গাইডে একটা পরীক্ষা শিক্ষার্থীর চোখে দেখানো হয়েছে: কোথায় পাবে, শুরুর আগে কী দেখবে, কীভাবে উত্তর দিয়ে সাবমিট করবে, আর রেজাল্ট কেমন দেখাবে। সাথে দেখানো হয়েছে, Free preview চিহ্নিত পরীক্ষা ভিজিটররা সাইন আপ ছাড়াই কীভাবে দিয়ে দেখতে পারে। এই পেজটা আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারেন।

এই ভিডিওতে · ৩:১৩

ভিডিওর কথাগুলো পড়ুন

শিক্ষার্থী কোথায় পাবে

“শিক্ষার্থী কোথায় পাবে” অংশ

শিক্ষার্থীকে সাইন ইন থাকতে হবে আর কোর্সে ভর্তি থাকতে হবে। তার পরীক্ষা আর অ্যাসাইনমেন্ট তিন জায়গায় দেখা যায়:

  • Dashboard → Needs you — এখন খোলা আছে বা এক সপ্তাহের মধ্যে খুলবে, এমন প্রতিটা পরীক্ষা। যে কোর্সে লেসন ক্রমানুসারে খোলে, সেখানে শুধু পরেরটা, যেটা তাকে দিতেই হবে। খোলা থাকলে Attempt, এখনো না খুললে View, সাথে বন্ধ হতে আর কত সময় বাকি।
  • কোর্স পেজ — Lessons ট্যাবে তার লেসনের ভেতরে, আর Exams ও Assignments ট্যাবে। এই দুই ট্যাবে প্রতিটার অবস্থা দেখায়: Not started, In progress, Submitted, Graded 8/10-এর মতো নম্বর (নম্বর দেওয়া হলে), Late, Timed out বা Missed।
  • কোর্সের লেসন ভিউ — বাঁ পাশের কোর্স আউটলাইনে, অন্য লেসন আইটেমগুলোর মাঝে।
শিক্ষার্থীর ড্যাশবোর্ড, “Needs you” অংশে চ্যাপ্টার টেস্ট আর তার “Attempt” বোতাম
  1. Attempt — পরীক্ষাটা খোলে।

শুরু করার আগে

“শুরু করার আগে” অংশ

পরীক্ষা খুললে প্রথমে একটা ছোট সারসংক্ষেপ আসে। অ্যাসাইনমেন্টে এটা আসে না; সরাসরি উত্তর দেওয়ার জন্য তৈরি অবস্থায় খোলে।

পরীক্ষার আগের সারসংক্ষেপ: প্রশ্ন, মোট নম্বর, সময়সীমা আর বন্ধের সময়, সাথে নিয়ম আর “Start exam” বোতাম
  1. About this paper — কয়টা প্রশ্ন, মোট নম্বর, সময়সীমা আর কখন বন্ধ হবে।
  2. নিয়ম — মাত্র একবার দেওয়া যাবে। পেজ ছেড়ে গেলেও ঘড়ি চলতে থাকে। কয়টা প্রশ্নের উত্তর দিতেই হবে। রেজাল্ট কখন আসবে: সাবমিট করার সাথে সাথে, নাকি আপনি পাবলিশ করলে।
  3. Start exam — পরীক্ষা শুরু হয়, সাথে টাইমারও।

পরীক্ষা এখনো না খুললে শিক্ষার্থী দেখে কখন খুলবে, সাথে কাউন্টডাউন। শেষ সময়ের পরে দেখে যে পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে। তবে দেরিতে জমা দেওয়ার অনুমতি থাকলে বোতামে লেখা থাকে Start late attempt, আর খাতাটা Late হিসেবে চিহ্নিত হয়।

উত্তর দেওয়া

“উত্তর দেওয়া” অংশ
চলমান একটা পরীক্ষা: টাইমার, সেভ হওয়ার চিহ্ন, প্রশ্নের তালিকা আর একটা উত্তর দেওয়া প্রশ্ন
  1. টাইমার — কত সময় বাকি। 5 মিনিটে হলুদ আর 1 মিনিটে লাল হয়ে যায়। শূন্য হলে খাতা নিজে থেকেই সাবমিট হয়ে যায়।
  2. Saved — প্রতিটা উত্তর দেওয়ার একটু পরেই নিজে থেকে সেভ হয়। ইন্টারনেট চলে গেলে LessonQ চেষ্টা চালিয়ে যায়, আর সফল না হওয়া পর্যন্ত Not saved দেখায়।
  3. One by one / All — পরীক্ষা শুরু হয় একবারে একটা প্রশ্ন নিয়ে; অ্যাসাইনমেন্ট শুরু হয় সব প্রশ্ন এক পেজে নিয়ে। শিক্ষার্থী যেকোনো সময় বদলে নিতে পারে।
  4. Question list — প্রতিটা প্রশ্ন একটা নম্বর হিসেবে: উত্তর দিলে ভরাট হয়ে যায়, আর যে প্রশ্নের উত্তর দিতেই হবে সেটা ফাঁকা থাকলে একটা বিন্দু থাকে। কোনো নম্বরে ক্লিক করলে সেই প্রশ্নে চলে যায়।
  5. Submit — খাতা জমা দেয় (নিচে দেখুন)।

প্রতিটা ধরনের প্রশ্নের উত্তর যেভাবে দিতে হয়:

  • এমসিকিউ: একটা অপশনে ক্লিক করুন; Select all that apply লেখা থাকলে একাধিকেও ক্লিক করা যায়। বাছাই সরাতে আবার ক্লিক করুন।
  • সত্য-মিথ্যা: True বা False-এ ক্লিক করুন।
  • লিখিত: ঘরে টাইপ করুন। সীমা থাকলে শব্দসংখ্যা দেখায়, সীমা ছাড়ালে সেটা লাল হয়ে যায়।
  • ফাইল আপলোড: ঘরটায় ক্লিক করুন বা ফাইল টেনে ছেড়ে দিন। কয়টা ফাইল, কত বড়, আর কোন কোন ধরন চলবে, তা সেখানে দেখায়।

নিচের Previous আর Next দিয়ে এক প্রশ্ন থেকে আরেক প্রশ্নে যাওয়া যায়। যে প্রশ্নের উত্তর দিতেই হবে, তার পাশে * চিহ্ন থাকে: ফাঁকা থাকলে লাল, উত্তর দিলে সবুজ।

Submit-এ ক্লিক করুন। কিছু জমা হওয়ার আগে LessonQ দেখিয়ে দেয় শিক্ষার্থীর এখন কী অবস্থা।

“Submit your answers?” উইন্ডো, একটা রিকোয়ার্ড প্রশ্ন এখনো ফাঁকা
  1. Answered, Not answered, Required left — ফাঁকা রাখা প্রশ্ন উত্তর-না-দেওয়া গোনা হয়। যে প্রশ্ন অপশনাল, সেটা ফাঁকা রাখা যায়।
  2. Go to question … — দিতেই হবে এমন কোনো প্রশ্ন ফাঁকা থাকলে খাতা এখনো সাবমিট করা যায় না। এই লিংক সরাসরি সেই প্রশ্নে নিয়ে যায়।

দিতেই হবে এমন কোনো প্রশ্ন বাকি না থাকলে Submit exam (অথবা Submit assignment) খাতা জমা দেয়। এরপর উত্তর বদলানো যায় না, আর আপনি অনুমতি না দিলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগও নেই।

এরপর শিক্ষার্থী কী দেখে, তা নির্ভর করে পরীক্ষার রেজাল্ট সেটিংসের ওপর।

আপনি রেজাল্ট আটকে রাখলে (শুরুতে এটাই), সে দেখে যে খাতা সাবমিট হয়েছে, আর আপনি পাবলিশ করলে রেজাল্ট আসবে:

সাবমিট করা একটা পরীক্ষা, রেজাল্টের অপেক্ষায়: “Results are released by your instructor”
  1. Results are released by your instructor — আপনি পাবলিশ না করা পর্যন্ত আর কিছু দেখা যায় না।

রেজাল্ট দেখানোর সেটিং থাকলে আপনার সেটিং যা অনুমতি দেয়, সে তা-ই দেখে:

  • তার স্কোর (Score-এ টিক দেওয়া থাকলে);
  • কয়টা উত্তর Correct, Wrong, Skipped আর Awaiting marking (Correct answers-এ টিক দেওয়া থাকলে);
  • আপনার নম্বর দেওয়ার মতো লিখিত উত্তর বা ফাইল বাকি থাকলে একটা Provisional ট্যাগ। আপনি নম্বর দিতে থাকলে স্কোর আপডেট হয়, পরের বার সে পেজটা খুললে বা ফিরে এলে;
  • নিচে খাতাটা: তার নিজের উত্তর, সঠিক উত্তর, ব্যাখ্যা আর আপনার মন্তব্য। এর প্রতিটা অংশ কেবল তখনই দেখায়, যখন আপনার সেটিং অনুমতি দেয়।
পাবলিশ করা রেজাল্ট: স্কোর, আর Correct, Wrong ও Skipped উত্তরের সংখ্যা
  1. স্কোর আর সংখ্যা — তার নম্বর, আর কয়টা উত্তর ঠিক, ভুল বা বাদ দেওয়া।
পাবলিশ করা রেজাল্টে লিখিত উত্তর: শিক্ষার্থীর উত্তর, Model answer আর শিক্ষকের নোট
  1. আপনার নোট — নম্বর দেওয়ার সময় আপনার লেখা ফিডব্যাক, শিক্ষার্থীর উত্তর আর মডেল উত্তরের নিচে। Explanations টিক দেওয়া থাকলে দেখায়।

সঠিক উত্তর কেবল ডেডলাইনের পরে দেখানোর সেটিং থাকলে শিক্ষার্থী দেখে সেগুলো কখন আসবে।

ভিজিটর: ফ্রি প্রিভিউ পরীক্ষা

“ভিজিটর: ফ্রি প্রিভিউ পরীক্ষা” অংশ

Free preview হিসেবে সেট করা পরীক্ষা যে কেউ দিতে পারে: অ্যাকাউন্ট ছাড়া ভিজিটর, আর যেসব সদস্য ভর্তি হয়নি। এটা আপনার কোর্সের একটা নমুনা, আর ভিজিটর যা-ই উত্তর দিক, কিছুই সেভ হয় না।

  1. কোর্স পেজের Lessons ট্যাবে পরীক্ষাটা Free preview ট্যাগসহ দেখা যায়। অন্য লেসনগুলো লক থাকে।
  2. ক্লিক করলে পরীক্ষার সারসংক্ষেপ খোলে, সাথে একটা নোট: উত্তর সেভ হয় না, আর সাবমিট করার সাথে সাথে রেজাল্ট দেখায়।
  3. Start preview খাতা শুরু করে, শিক্ষার্থীদের মতোই একই টাইমার আর একই প্রশ্ন নিয়ে।
  4. সাবমিট করার পর রেজাল্ট সাথে সাথে দেখায়।
ভিজিটরের চোখে কোর্সের Lessons ট্যাব, পরীক্ষায় “Free preview” ট্যাগ
ফ্রি প্রিভিউয়ের সারসংক্ষেপ: উত্তর সেভ হয় না, সাবমিট করলেই রেজাল্ট দেখায়, আর “Start preview”
  1. Free preview নোট — কিছুই সেভ হয় না; সাবমিট করলেই রেজাল্ট দেখায়। Enrol to take it for real কোর্স পেজে নিয়ে যায়।
  2. Start preview — খাতা শুরু করে।
ভিজিটরের রেজাল্ট, “Start again” আর “Enrol to take it for real” বোতামসহ
  1. Start again — নতুন খাতা। ভিজিটর যতবার খুশি চেষ্টা করতে পারে।
  2. Enrol to take it for real — কোর্স পেজ খোলে, যেখানে সে ভর্তি হতে পারে।

প্রিভিউতে এমসিকিউ আর সত্য-মিথ্যা প্রশ্নে সাথে সাথে নম্বর দেওয়া হয়। লিখিত উত্তরে নম্বর দেওয়া হয় না, আর ফাইল প্রশ্ন অপশনাল, কারণ ভিজিটর ফাইল আপলোড করতে পারে না। খাতার মাঝখানে পেজ রিফ্রেশ করলে, ট্যাব খোলা থাকলে তার উত্তর আর টাইমার ফিরে আসে।

শিক্ষার্থী পরীক্ষাটা খুঁজে পাচ্ছে না। দেখুন সে ভর্তি আছে আর সাইন ইন আছে কি না, পরীক্ষাটা Hidden কি না, আর এটা খুলেছে কি না। যে কোর্সে লেসন ক্রমানুসারে আনলক হয়, সেখানে এর আগের আইটেমগুলো আগে শেষ করতে হবে।

শিক্ষার্থীর স্ক্রিনে You’ve already taken this. দেখাচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী একবারই সুযোগ পায়। আবার সুযোগ দিতে চাইলে তার প্রোগ্রেস আর অ্যাটেম্পট রিসেট করুন (খাতা দেখুন, রেজাল্ট পাবলিশ করুন দেখুন)।

সাবমিট উইন্ডোতে Submit exam বোতামটা ধূসর হয়ে আছে। দিতেই হবে এমন কোনো প্রশ্ন এখনো ফাঁকা থাকলে, বা কোনো ফাইল আপলোড চলতে থাকলে, সাবমিট উইন্ডোর বোতামটা ধূসর থাকে। সেখানকার Go to question … লিংক সরাসরি ফাঁকা প্রশ্নে নিয়ে যায়।

সাবমিট করার আগেই শিক্ষার্থীর সময় শেষ হয়ে গেছে। তার হয়ে খাতা সাবমিট হয়ে গেছে, যা যা উত্তর দিয়েছিল সবসহ। দিতেই হবে এমন সব প্রশ্নের উত্তর দেওয়া থাকলে এটা সাধারণ সাবমিশন হিসেবেই গোনা হয়। কোনোটা ফাঁকা থাকলে তার রেজাল্টে লেখা থাকে Time ran out, আর পরীক্ষায় দেখায় Timed out।

শিক্ষার্থীর মাঝপথে ইন্টারনেট চলে গেছে। সর্বশেষ Saved পর্যন্ত তার উত্তরগুলো থেকে যায়, আর সে খাতাটা আবার খুলে চালিয়ে যেতে পারে। এর মধ্যে টাইমার থামেনি।

ভিজিটর তার রেজাল্ট রেখে দিতে চায়। প্রিভিউয়ের রেজাল্ট কখনো সেভ হয় না। তাকে ভর্তি হয়ে শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে হবে।